ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারপ্রতি লোকসান কমেছে ন্যাশনাল ফিডের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে। জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ০.০৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৩ টাকা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৩৭ টাকা বা ৮৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে মার্চ ২০২৫—এই তিন মাসে ন্যাশনাল ফিড শেয়ারপ্রতি ০.০৫ টাকা মুনাফা করেছে। আগের বছরের একই প্রান্তিকে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.১৮ টাকা, সেখানে এবার উল্টো চিত্র দেখা গেছে। এতে করে শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.২৩ টাকা বা প্রায় ১২৮ শতাংশ।

এদিকে গত ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.০১ টাকা।

বিজনেস আওয়ার/ ৩০ ডিসেম্বর / আনিচ

ট্যাগস

শেয়ারপ্রতি লোকসান কমেছে ন্যাশনাল ফিডের

আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫